বেঁচে যাওয়ার কাফফারা
জুলাইয়ের কথা ভেবে কান্না পায়। সারা ফেসবুক জুড়ে লাল দেখতে আবার সেই জুলাই মাসের কথা মনে পড়ে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমার অফিসে বসে অনেক কাজ করা দরকার, তিন মাসের জন্য এমন এক জায়গায় এসেছি যেখানে আসবো সেটা দুই বছর আগেও শুধু স্বপ্ন ছিল। আমার অনেক কাজ করার কথা। যতখানি করছি তার থেকে আরো অনেক…
স্বৈরতন্ত্রের বিপরীতে আমি ছিলাম, আছি এবং থাকবো
আমি নিউইয়র্কে থাকি, কিন্তু আমার হৃদয় ছিল সবসময় বাংলাদেশের রাজপথে—শহীদ মিনারের পাদদেশে, প্রেসক্লাবের সামনে কিংবা পল্টনের গর্জনে। আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নই। কিন্তু শৈশবে যাদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, তাদের অনেকেই আজ গুম, নির্যাতন আর দমন-পীড়নের শিকার। নিজ দেশের মাটিতে তাদের এভাবে নিপীড়িত হতে দেখা—একজন সচেতন নাগরিক হিসেবে মেনে নেওয়া অসম্ভব। শেখ হাসিনার ১৫…
জুলাইয়ের PT
২৮ জুলাই স্থানঃ বাংলাদেশের কোন এক প্রান্তের ফাউন্ডেশন ট্রেনিং একাডেমি। সময়ঃ ভোর ৬ টা। একদল স্বাস্থ্য ক্যাডারের প্রশিক্ষণার্থীরা দাঁড়িয়েছে মাঠে সকালের পিটিতে অংশ নিতে।নিয়ম অনুযায়ী শুরু হয় কোরান তেলওয়াত ও কিছু ভালো কথামালা দিয়ে। ডাক্তারদের অনেকের চোখ রক্তিম, মন বিষণ্ণ; অন্তরে ক্ষোভ। ইন্টারনেট যতটুকু আসছে, ভিপিএন দিয়ে কোনমতে কিছু কিছু আপডেট পাওয়া যাচ্ছে। পুরো দেশ…
আমার জুলাই
বিগত জীবনের কোন জুলাইয়েই জানতাম না সন্তানসম অচেনা কারো জন্য চিৎকার করে কাঁদতে পারবো এমন মা আমি। অজস্র মানুষের রক্তাক্ত শরীর দেখে অক্ষম আক্রোশে কাউকে ক্ষতবিক্ষত করতে চাইবো নিরীহ এই আমি। একটা স্বাধীন দেশের শাসক যা করেছে তার নাগরিকের সাথে সেই সব দৃশ্য দেখে আমাদের জীবনটাই যেন বদলে গেছে অনেকখানি। আমৃত্যু আর ভোলা যাবে না…
জুলাই, সাহসের জুলাই
জুলাই আমার কাছে সাহসের নাম। কারফিউ-এর দিনগুলো ছাড়া প্রায় প্রতিদিনই রাস্তায় থাকার চেষ্টাকরেছিলাম। এর পিছনে কারা আছে, কী প্ল্যান, কী পরিকল্পনা এসব জানার চেষ্টাও করিনি। শুধু বুঝেছিলাম এইঅন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার, চেয়েছিলাম এই গুম, খুন, হত্যা, নির্যাতন, দেশ দখল – সবকিছু বন্ধ হওয়াদরকার। এই অন্যায়ের প্রতিবাদ আমি রাস্তায় নেমে করেছি শুধু ফেসবুকে নয়। এই প্রতিবাদ…
মেয়ের গায়ের রঙ “ময়লা”
ডাস্টবিন ময়লা হয়, কিন্তু গায়ের রঙও যে ময়লা হতে পারে, এই উপমহাদেশে না থাকলে কেউ বোধহয় জানতো না! রেসিস্ট অর্থে আমরা বাঙালিরা বর্ণবাদী কিনা তা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু গায়ের রঙের এই বিশেষ বিচারে এদেশের মানুষের বর্ণবিদ্বেষী চরিত্র দিবালোকের মত উদ্ভাসিত। কালো বা শ্যামলা গায়ের রঙ আমাদের এতই চোখের বিষ যে আমরা বলি, “মেয়ের গায়ের রঙ…
বিয়ে: ফিক্বাহ, ইতিহাস এবং দাসত্বের ছায়া
ফিক্বাহতে বিয়ের সম্পর্ক কে কীভাবে কনসেপচুয়ালাইজ করা হয়েছে এবং সময়ের সাথে সাথে তা কীভাবে এক্সট্রীম হয়েছে – তা খুব ইন্টারেস্টিং। ১০ শতাব্দীতে ইমাম আল জাসসাস বিয়ের সম্পর্ককে যতটা ফ্লেক্সিবিলিটি নিয়ে দেখেছেন, যেভাবে হাজবেন্ডের অথরিটিকে বিভিন্ন কন্ডিশান দিয়ে বেঁধে দিয়েছেন, যেখানে আপনি কিছুটা হলেও লেনিয়েন্সি দেখবেন মেয়েদের প্রতি, ১৪ শতাব্দীতে আসতে আসতে দেখবেন সে লেনিয়েন্সি চলে…
অর্থহীন নৃত্য
ডিয়ার আংকলস, আন্টিজ, এন্ড অল দোজ “দ্বীনি” আপুজ এন্ড ভাইয়াজ, শুধু গায়কের সাথে ছবি? এই যে নিন, প্যান্ট শার্ট পড়া ছবিও দিয়ে দিলাম। সুবিধা করে দিলাম, এখন প্রমাণ দিতে পারবেন- এই মেয়ে প্যান্ট শার্ট পড়ে, গায়কের সাথে ছবি তুলে, এই মেয়ে রিলিজিয়াস স্কলার হয় কী করে? আপনাদের এই আপত্তির জায়গাটাতে আমি একশতে এক হাজার পার্সেন্ট…
স্বপ্নের দুনিয়ায় ম্যাজিক্যাল ডোরওয়ে
দোকানের দরজা দিয়ে ভিতরে পা দিয়েই থমকে গিয়েছিলাম। মনে হচ্ছিলো যেন ম্যাজিক্যাল কোনো দরজা দিয়ে ঢুকে গিয়েছি আমার স্বপ্নের দুনিয়ায়! বই আর বই, চারিদিকে বই! আলফ লাইলা ওয়া লাইলা/ এরাবিয়ান নাইটস’র সেই প্রায় তিনশ বছর আগের অরিজিনাল ইংলিশ ট্রান্সলেশানের কপি থেকে শুরু করে একদম সদ্য পাবলিশড ইরানিয়ান রাইটার কাভেহ আকবার এর Martyr পর্যন্ত হেন কোনো…
পোস্ট কার্ড
সারাদিন আকাশে বিস্তর মেঘ। মেঘগুলো উড়ে উড়ে কোথাও যাচ্ছে না। স্থির পাহাড়ের ওপর ততোধিক স্থির গম্ভীর হয়ে বসে আছে। যেন দীর্ঘদিন ঘুরে ফিরে ক্লান্ত একদল আশ্চর্য মেঘ। রাশি রাশি জলজ মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখি ওই দুরের ছোট একটা জানালায় দেখি নরম হলুদ বাতির নিচে এক মাঝারি আকৃতির মধ্যবয়সী জার্মান টেবিলের ওপর মাথা ঝুঁকিয়ে…
মইরা যামু কি হইছে
মাঝে মাঝে মনে হয়, কোন একটা বাড়ির একটা কোণে মাটির দাওয়ায় বসে থাকা বুড়ো লোকটার মত হয়ে যাই; ভীষণ নিঃস্পৃহ। লোকটার দৃষ্টি দেখে ঠিক বোঝা যায় না সবকিছু দেখে আসলে সে কী ভাবছে, অথবা আদৌ সে কিছু ভাবছে কি না! এই যে, নিজেকে সমস্ত কিছু থেকে বিযুক্ত করে, বড় একটা ধূসর চাদর গায়ে মুখ মস্তক…
জুলাই যে কথাগুলো বলে গেলো
১৯৭১ এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা আজকাল কেউ কেউ অস্বীকার করলে আওয়ামী লীগের লোকেরা এত অবাক হবার ভান না করলেই ভালো। আপনারা তো এই জুলাই মাসে, চোখের সামনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডও এখন অস্বীকার করছেন। ডঃ ইউনুসের একটা বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মেটিকুলাসলি প্রচার করে রীতিমত বলতে চেষ্টা করছেন যে জুলাই এর হত্যাকাণ্ডগুলোতে হাসিনা বা আওয়ামী লীগ এবং…
- 1
- 2