মেয়ের গায়ের রঙ “ময়লা”
ডাস্টবিন ময়লা হয়, কিন্তু গায়ের রঙও যে ময়লা হতে পারে, এই উপমহাদেশে না থাকলে কেউ বোধহয় জানতো না! রেসিস্ট অর্থে আমরা বাঙালিরা বর্ণবাদী কিনা তা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু গায়ের রঙের এই বিশেষ বিচারে এদেশের মানুষের বর্ণবিদ্বেষী চরিত্র দিবালোকের মত উদ্ভাসিত। কালো বা শ্যামলা গায়ের রঙ আমাদের এতই চোখের বিষ যে আমরা বলি, “মেয়ের গায়ের রঙ…
বাতাসে বৃষ্টি আসার গন্ধ যেন
আম্মু আমাকে দেখে অবাক! মাত্র ক’দিন আগে দেখে এসেছি আম্মুকে, আজকে আবার ধুম করে চলে আসলাম। কোনো কথাবার্তা ছাড়াই আম্মুর রুমে ঢুকে আম্মুর পড়ার টেবিলের চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে দিয়ে তার সামনে মাটিতে আম্মুর দিকে পিঠ দিয়ে আসন পেতে বসে চোখ বন্ধ করে বললাম, মাথায় তেল দিয়ে দাও। আম্মু আরো অবাক! আমি চুলে তেল দেই…